বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০২২

মির্জাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


টাঙ্গাইলের মির্জাপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগীরকোফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মীর্জা শরিফুল ইসলাম ইছার মেয়ে শিফা আক্তার (০৩)।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, সকালে হঠাৎ করে সবার মাঝ থেকে শিফা নিখোঁজ হয়।পরে তারস্বজন ও আশপাশের লোকজন তাকেখুঁজতে থাকে। বাড়ির পাশের একটি পুকুরে জাল ফেলে খোঁজা হলে সে জালের মধ্যে ভেসে উঠে। সেখান থেকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শুক্রবার বাদ আসর জানাযা নামাজ শেষে তাকে সমাহিত করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১