বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০২২

পদ্মা সেতুতে নাশকতার চেষ্টা, আটক ১


পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বৃহস্পতিবার সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আসাদুজ্জামান জানান, পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১