আপডেট : ০৩ July ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই নারীর বয়স ষাটোর্ধ্ব হবে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছেন। রোববার সকালে ঢাকা -চট্টগ্রাম রেলপথের উপজেলার নয়াদিল সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ওই বৃদ্ধা আখাউড়া রেল সেকশনের নয়াদিল সিগন্যাল এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালছে বলে জানায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১