আপডেট : ০৫ July ২০২২
রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় নিজের গায়ে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিসুর রহমান (৫০) মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুর। ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আনিসুর লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে জাতীয় প্রেসক্লাব এলাকায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আনিসুর। গুরুতর দগ্ধ অবস্থায় আনিসুরকে উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ। তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পাওনা টাকা না পেয়ে আনিসুর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে তার স্বজনেরা। আনিসুরের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। তিনি ঠিকাদারির ব্যবসা করতেন বলে জানা গেছে। আনিসুর কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ১৯৯৩ সালে জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১