বাংলাদেশের খবর

আপডেট : ০৭ July ২০২২

২৭ কোটির রোলস রয়েস জব্দ


রাজধানীর বারিধারা এলাকা থেকে ২৭ কোটি টাকা মূল্যের বিলাসবহুল রোলস রয়েস গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল বুধবার গাড়িটি জব্দ করা হয়। জব্দ করা গাড়িটি ২ হাজার সিসির বেশি, যেখানে ২৪ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। শুল্ক গোয়েন্দা জানায়, গাড়িটি গত ১৭ মে রাতে ইপিজেড থেকে অবৈধভাবে অপসারণ করে ঢাকার বারিধারায় নিয়ে আসা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দার একাধিক দল বেআইনিভাবে অপসারিত গাড়িটির অবস্থান শনাক্তে কাজ শুরু করে। এক পর্যায়ে গত সোমবার জানা যায়, গাড়িটি আমদানিকারক প্রতিষ্ঠানের এমডির গুলশানের বারিধারার নিজ বাসভবনে লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে গ্যারেজে থেকে গাড়িটি উদ্ধার করা হয়। জব্দ করা গাড়িটি শুল্ক মুক্ত সুবিধা পাবে কিনা তা খতিয়ে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, জেড অ্যান্ড জেড ইনটাইমস লিমিটেডের মাধ্যমে হংকং এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রতিষ্ঠানের জন্য এ গাড়িটি আনা হয়। কিন্তু আমদানিকারক বেআইনিভাবে কাস্টমস শুল্কায়নসম্পন্ন এবং শুল্ক-কর পরিশোধ না করে তার ব্যক্তিগত গ্যারেজে গাড়িটি লুকিয়ে রাখেন। কাস্টমস অ্যাক্ট অনুযায়ী গাড়িটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে কী কারণে আমদানি করা গাড়িটি ছাড় হওয়ার ৭০ দিন পরও শুল্কায়ন করা হয়নি, সে বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধান চলমান রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১