আপডেট : ১২ July ২০২২
বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক মোক্তার হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাসের ছয় যাত্রী গুরুতর আহত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর টরকী বাসস্ট্যান্ডে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লরি চালকের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলায়। দুর্ঘটনার ফলে মহাসড়কের দু’পাশে এক ঘণ্টার বেশি সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান, তেলবাহী লরি মাদারীপুর থেকে বরিশাল যাওয়ার পথে এবং বরিশাল থেকে ঢাকাগামী বাস টরকী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে যান দু’টির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দু’টিকে জব্দ করা হয়েছে। সকাল ৮টার দিকে রেকার দিয়ে দূর্ঘটনাকবলিত যান সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১