আপডেট : ১২ July ২০২২
চুয়াডাঙ্গা পৌর এলাকার সিআ্যন্ডবি পাড়ায় মাথাভাঙ্গা নদীতে ডুবে আশিক হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ঈদের আগের দিন দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আশিক একই পাড়ার মাছ ব্যবসায়ী রতন আলীর ছেলে। ঈদের আগের দিন ছেলেকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ। পারিবারিক সুত্রে জানা গেছে, নদীর পাড়ে বাড়ি হওয়ায় প্রতিদিনের ন্যায় দুপুরে অন্য বাচ্চাদের সঙ্গে গোসল করতে নামে আশিক। এসময় হঠাৎ আশিক পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, পরিক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১