বাংলাদেশের খবর

আপডেট : ১৬ July ২০২২

আখাউড়ায় আওয়ামী লীগ নেতার মৃত্যুতে আইনমন্ত্রীর শোক


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তারাগন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, স্থলবন্দরের ব্যবসায়ী হাজী খোকন খান (৬৫) মারা গেছেন। শনিবার সকাল ৬টায় ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ৫ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভোগ ছিলেন। তার একমাত্র ছেলে নাহিদ খান তার পিতার মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে আওয়ামীলীগ নেতা খোকন খানের মৃত্যুতে কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী এড. আনিসুল হক শোক প্রকাশ করেছেন।

তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও শোক প্রকাশ করেছেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো: মনির হোসেন বাবুল,পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, আখাউড়া স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি হাজী শফিকুল ইসলাম প্রমুখ। তারা মরহুমের


শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বাদ আছর মরহুমের নিজ বাড়ি পৌরশহরের তারাগনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১