আপডেট : ১৬ July ২০২২
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৩০ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন। ২৪ ঘন্টায় ৭ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন ঢাকার ও অন্য ১ জন চট্টগ্রামের। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১