বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০২২

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর


আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। ১৫ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষে টাইগার জার্সিতে ৭৮ ম্যাচ খেলে বিদায় নিলেন দেশসেরা এই ওপেনার।

নিজের পোস্টে তামিম লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টাইগারদের জার্সিতে ৭৮ ম্যাচে ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ১৭৫৮ রান করা তামিম অবশ্য ২০২০ সালের মার্চের পর থেকে এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে আর মাঠে নামেননি। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৩ বলে ৪১ রানের ইনিংস হয়ে থাকলো বাংলাদেশের জার্সিতে তামিমের সর্বশেষ টি-টোয়েন্টি ইনিংস।

এর মধ্যে জাতীয় দলের হয়ে ৭৪ ম্যাচে ১৭০১ এবং বিশ্ব একাদশের হয়ে ৪ ম্যাচে ৫৭ রান আছে তামিমের নামের পাশে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১