বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০২২

বঙ্গবন্ধুর সমাধিতে ভিয়েতনামের রাষ্ট্রদূতের শ্রদ্ধা


বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ. হি মিঃ পাম ভিয়েত চেন বলেছেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের একটা সুসম্পর্ক রয়েছে। আমরা কৃষি ও মৎস্য সেক্টরে একসাথে কাজ করতে চাই। এজন্য তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান।

তিনি বলেন, তিনি জাতির পিতার সামধিতে আজ শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ.হি মিঃ পাম ভিয়েত চেন'র স্ত্রী মিসেস পাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মিঃ এ্যান, মহিলা আসন-২৮ এর সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মাস্তাফিজুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম টিপু প্রমূখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১