বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০২২

তৃতীয় দফায় ঘর পাচ্ছে ৩৫৪ পরিবার

বগুড়ার ২টি উপজেলা ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে


আগামী ২১ জুলাই বগুড়ার ২টি উপজেলা শতভাগ গৃহহীন ও ভুমিহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীন পরিবারদের তৃতীয় দফায় ভূমিসহ গৃহ প্রদান অনুষ্ঠানে দেশের আরো ভুমিহীন গৃহহীন মুক্ত উপজেলার সঙ্গে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দিবেন। সারা দেশের মোট ৫২ উপজেলা ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে বলে প্রশাসন সুত্র জানায়।

এছাড়া একই দিনে বগুড়ায় তৃতীয় দফার দ্বিতীয় ধাপে আরো ৩৫৪টি ভুমিহীন গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

ভূমিহীন ও গৃহীনদের গৃহ প্রধান কর্মসুচীর উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসন এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুম আলী বেগ বক্তব্য রাখেন। এসময় আরডিসি খালিদ বিন মুনসুর উপস্থিতি ছিলেন।

এতে জানানো হয়, ২১ জুন বগুড়ায় বগুড়ার ১২ উপজেলার মধ্যে ১০টি উপজেলায় ৩৫৪ পরিবারকে গৃহ দেয়া হবে।

‘মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে ভুমিহীন ও গৃহহীন পরিবারদের ২ শতক জমিসহ গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। বগুড়ায় প্রথম দফায় ১৪৫২টি এবং দ্বিতীয় দফায় ৮৫৭ পরিবারকে গৃহ প্রদান করা হয়। এর মধ্যে বগুড়ার দুপচাঁচিয়া ও আদমদিঘী উপজেলায় তালিকায় থাকা সকল ভুমিহীন ও গৃহহীনকে গৃহ নির্মান করে দেয়ায় ২১ জুলাই থেকে জেলার এই দু’টি উপজেলা শতভাগ গৃহ ও ভুমিহীন মুক্ত হবে। তবে আরো কোন ভুমিহীন গৃহহীন থাকলে তাদেরও গৃহ নির্মাণ করে দেয়া হবে।

প্রেস বিফিংএ জানান, হয় বর্তমান তালিকা অনুযায়ী বগুড়ায় আরো ৪৮১টি গৃহহীন ভূমিহীন পরিবার থাকছে। আগামী ডিসেম্বরের মধ্যে তাদের গৃহ নির্মান করে দেয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই বগুড়ার ১২টি উপজেলাকে গৃহহীন ও ভুমিহীন মুক্ত এলাকা ঘোষণা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১