আপডেট : ২০ July ২০২২
মুজিববর্ষ উপলক্ষে কেরানীগঞ্জের আরো ১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকমর্তা মেহেদী হাসান। তিনি আরও জানান, ইতোমধ্যে প্রধম পর্যায়ে ৫ টি পরিবারকে, দ্বিতীয় পর্যায়ে ৫০টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। আর তৃতীয় পর্যায়ে ১৫টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। সব মিলিয়ে কেরানীগঞ্জ উপজেলায় মোট ৭০টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর এ উপহার। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রিয়াদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল ইসলাম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১