আপডেট : ২০ July ২০২২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ও ২৮ কেজি ওজনের দুইটি পাঙাস মাছ। মাছ ২টি স্থানীয় আড়ৎতে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। বুধবার ভোর রাতে দৌলতদিয়া বাহিরচর এলাকার পদ্মা নদীতে বুদ্ধু হালদারের জালে ১৯ কেজি ও ২৮ কেজি ওজনের এ পাঙ্গাস মাছ দুইটি ধরা পড়ে। জানা গেছে, পাঙ্গাস মাছ দুইটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া বাজারে কেসমত মোল্লার মৎস্য আড়ৎতে নিয়ে আসলে উন্মুক্ত নিলামের মাধামে স্থানীয় মৎস্য ব্যাবসায়ী চান্দু মোল্লা ১৯ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ১ হাজার ২৭৫ টাকা প্রতি কেজি এবং ২৮ কেজি ওজনের পাঙ্গাস মাছটি প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মোট ৬২ হাজার ২৫ টাকায় কিনে নেন। পরে মৎস্য ব্যাবসায়ী চান্দু মোল্লা মাছ দুইটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করেছেন। এ প্রসঙ্গে উপজেলা সহকারি মৎস্য কর্মকতা মো. রেজাউল শরীফ জানান, বর্তমান নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে এসব বড় মাছ পদ্মা নদীতে পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যেই পদ্মা নদীতে জেলেদের জালে এ ধরনের বড় বড় মাছ ধরা পড়ে। পদ্মার এ ধরনের বড় মাছ খেতে খুবী সুস্বাদু হয়ে থাকে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি মাছ পাওয়া যাবে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১