আপডেট : ২৩ July ২০২২
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি নিকলীতে হাওরের পানিতে গোসল করতে নেমে আকাশ (২৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার দুই বন্ধু তুহিন (২৬) ও হাসিবকে (২২) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিকলী সদরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ রাজধানীর রামপুরার বাড্ডা এলাকায় থাকেন বলে জানা গেছে। জীবিত উদ্ধার হওয়া তুহিন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। আর হাসিবের বাড়ি পটুয়াখালী জেলায়। তারা সবাই ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। জানা গেছে, আকাশ, তুহিন ও হাসিব তিন বন্ধু মিলে ঢাকা থেকে নিকলী হাওরে কুর্শা তিন রাস্তার মোড়ে আসেন। বন্ধুরা মিলে পানিতে আনন্দে মেতেছিলেন। হঠাৎ গভীর জলে পা পিছলে গেলে তিন বন্ধু ডুবে যায়। ঘটনাটি দেখে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তুহিন ও হাসিবকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আকাশ নিখোঁজ থাকায় স্থানীয় ফায়ার সার্ভিস এসে হাওরের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১