বাংলাদেশের খবর

আপডেট : ২৬ July ২০২২

আখাউড়ায় দুই হাজার ইয়াবাসহ নারী আটক


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ লক্ষী বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। আটক লক্ষী বেগম উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। 

মঙ্গলবার দুপুরে থানায় মামলা করে ব্রাহ্মণবাড়িয়া তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উমেদপুরে গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উমেদপুরে গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । এ সময় তার স্বীকারোক্তিতে বাড়ির ছাদের উপর ফুলের টব থেকে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনোমূল্যে মাদক নির্মুল করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১