বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০২২

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগ। 

বুধবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। 

এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড আবু বক্কর সিদ্দিক খান তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার, পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদ, মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগ মাহমুদ আব্বাস আকাশ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি পাপ্পু ঘোষ প্রমুখ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার জানান, সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুর ১২টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১