বাংলাদেশের খবর

আপডেট : ২৯ July ২০২২

পদোন্নতি পেলেন ইসলামী ব্যাংকের নজরুল ইসলাম


বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এর ব্র‍্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির ইসি সদস্য, পাবলিক রিলেশন্স এসোসিয়েশন অব ব্যাংকস (প্র‍্যাব) -এর যুগ্ম সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য নজরুল ইসলাম ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

নজরুল ইসলাম গ্লোব শিল্প গোষ্ঠীতে জনসংযোগ (ব্যবস্থাপক) ও দৈনিক জনকণ্ঠ -এ জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন ১৯৯৯ সালে। ২০০৬ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ -এ জনসংযোগ বিভাগে যোগ দেন। সূত্র: বিজ্ঞপ্তি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১