বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০২২

মির্জাপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


টাঙ্গাইলের মির্জাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠান হয়েছে। মির্জাপুর থানার আয়োজনে বুধবার বিকেলে মির্জাপুর সরকারি কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) মীর মনির হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস.এম. মনসুর মূসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সালাহ্ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত থেকে বক্তৃতা করেন।

এছাড়াও বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. আইয়ুব খান, মির্জাপুর থানার সেকেন্ড অফিসার এস.আই মো. মোশারফ হোসেনসহ পুলিশ বাহিনীর সদস্য, গ্রাম পুলিশের সদস্য, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ভিপি আবু মিয়া, দেওহাটা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি রাইজুদ্দিন, ভাদগ্রাম ইউনিয়ন আ.লীগের সভাপতি আশরাফুল আলম বাচ্চুসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ নানা শ্রেণিপেশার মানুষ তাদের মতামত প্রকাশ করেন। পরে সকল সমস্যা সমাধানের আশা ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১