বাংলাদেশের খবর

আপডেট : ০৯ August ২০২২

কেরানীগঞ্জে ভুয়া ডিবি ও সাংবাদিক পরিচয়ে নারীসহ আটক ২


ঢাকার কেরানীগঞ্জ থেকে ডিবি ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়রা দুইজনকে আটক করে র‌্যাব-১০ এর কাছে সোর্পদ করেছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইস্পাহানী আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া মানবাধিকার কর্মীর কার্ড, ভুয়া অনলাইন মিডিয়ার কার্ড ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

ভুক্তভোগী চুনকুটিয়া এলাকার শিল্পী বেগম (৪০) জানান, গত ২ আগস্ট রাতে ৫ জন ডিবির পরিচয়ে আমার বাসায় হানা দেয়। এ সময় তারা আমার মেয়ে ও দেবরকে মারধর করে ১১ টি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় আমার দেবরকে আটক করে ঝিলমিল আবাসিক এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার কাছে ৫ লাখ টাকা দাবি করে, অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়। তখন আমার দেবরের কাছে থাকা ২৯ টাকা ও ২ টি মোবাইল ফোন নিয়ে তাকে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে আমরা র‌্যাব-১০ অভিযোগও করেছি।

তবে তাৎক্ষণিকভাবে র‍্যাব-১০ এর পক্ষ থেকে কোন কিছুই জানানো হয়নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মিডিয়া সেল থেকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব-১০।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১