বাংলাদেশের খবর

আপডেট : ১১ August ২০২২

রাজুর নতুন গান


খ্যাতিমান সংগীত শিল্পী তৌসিফ আহমেদের সুর ও সংগীত আয়োজনে ‘বাম পাঁজরের হাড়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিলেন ‘কান্নার রঙ’ খ্যাত তরুণ সংগীতশিল্পী রাজু চাকলাদার। গানের কথা লিখেছেন তরুণ গীতিকার এম. ইমরান। 

তৌসিফ আহমেদ গান প্রসঙ্গে বলেন, ‘নতুন আর্টিস্টদের নিয়ে কাজ করার প্রথম প্রয়াস ‘বাম পাঁজরের হাড়’। রাজু চাকলাদার এর গায়কী চমৎকার এবং সে খুব ভালো গেয়েছে গানটা। আমার বিশ্বাস মিউজিকে সে অনেকটা পথ পাড়ি দেব।’ 

উচ্ছ্বসিত রাজু চাকলাদার গানটি প্রসঙ্গে জানালেন, গানটির কথা যেমন চমৎকার, সুরও তেমন হূদয়গ্রাহী। তৌসিফ আহমেদ ভাইয়ার সুর ও সংগীতে গাইতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আশা করছি গানটি শ্রোতাদের রোমাঞ্চিত অনুভূতি দেবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১