বাংলাদেশের খবর

আপডেট : ১৪ August ২০২২

ফকিরহাটে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


বাগেরহাটের ফকিরহাটে দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে মডেল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে একটি অস্ত্র মামলার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গোপনে সংবাদ পেয়ে পুলিশের একটি দল লখপুরের খাজুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আশরাফ হোসেন ওরফে শাহিন (৫৮) একটি অস্ত্র মামলার ১০ বছরের কারদণ্ডপ্রাপ্ত আসামি। সে খাজুরা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১