আপডেট : ১৪ August ২০২২
কনক হাসানের বাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নে লোকনাথপুর গ্রামে। নির্যাতিতার পরিবার সুত্র জানায়, নির্যাতিতা স্কুলছাত্রী স্থানীয় এক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার সময় কনক হাসান প্রতিদিন ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। স্কুলছাত্রীর বাবা যুবককে বারণ করলে এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। শনিবার দিবাগত রাতে নির্যাতিতার বসত ঘরের সিঁধকেটে ঢুকে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় নির্যাতিতা স্কুলছাত্রীর ডাক চিৎকারে মা-বাবা পাশের রুম থেকে দৌড়ে এগিয়ে এলে কনক হাসান সিঁধকাটা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কনক হাসানের বিরুদ্ধে থানায় মামলা করে নির্যাতিতার বাবা। এ ঘটনায় এখনো যুবককে আটক করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এস আই হুমায়ুন কবীর জানান, স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জামালপুরের সরিষাবাড়ীতে বসতঘরের সিঁধ কেটে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার কনক হাসান (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১