বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০২২

শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জে দোয়া মাহফিল ও গণভোজ


কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগ।

ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক দাদনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মো. বাসের উদ্দিন, শ্রামিক লীগ নেতা রিয়াজ উদ্দিন লিটন বখ্স প্রমুখ।
অনুষ্ঠান শেষে গরীব ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১