বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০২২

মির্জা ফখরুল 'মিথ্যাচার' করছেন: আখাউড়া আ.লীগ


ব্র্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামীলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে মিথ্যাচার আখ্যায়িত করে আওয়ামী লীগের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।

তিনি বলেন, ঢাকায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কসবা-আখাউড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের জড়িয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যা রাজনৈতিক ফায়দা লোটা ছাড়া কিছুই নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এহেন রাজনৈতিক উদ্দেশ্যেপ্রোণিত মিথ্যা বানোয়াট বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এ জাতীয় মিথ্যা বক্তব্য দিয়ে এলাকার শান্তিপূর্ণ অবস্থাকে বিনষ্ট না করার জন্য বিএনপির মহাসচিবসহ নেতাকর্মীদের অনুরোধ করা হলো।

তিনি বলেন, কসবা-আখাউড়ার জনগণ খুবই শান্তিপ্রিয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা কেউ বলতে পারবে না তাদের উপর হামলা বা রাজনৈতিক কর্মকান্ডে বাধা দেওয়া হয়েছে। তিনি যা উল্লেখ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ছাড়া আর কিছুই নয়।

এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর আওয়ামীলীগের এডভোকেট আব্দুল্লাহ ভুঁইয়া বাদল, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আবু কাউছার ভ’ঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়্যাত হোসেন নয়ন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১