বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০২২

সিঁধ কেটে আড়াই বছরের শিশু চুরি, ১ হাজার টাকায় বিক্রি


আবু বক্কর নামে আড়াই বছরের শিশুকে ঘরের সিঁধ কেটে চুরি করে নেয় ঝন্টু ও সজল মিয়া নামে দুই ব্যক্তি। শিশুটিকে নিয়ে দৌলতপুর এলাকার খলিসা ডাইরা গ্রামের তাসলিমা বেগমের কাছে এক হাজার টাকায় বিক্রি করে দেয় তারা। ঘটনাটি ঘটেছেরোববার ভোর রাতে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা মাকারপুল গ্রামে।

আবু বক্করের বাবা আরিফ হোসেন জানান, রোববার ভোর রাতে ঘুম থেকে চেতন পেয়ে দেখি ঘরের দরজা খোলা। এরপর ঘরের বাতি জ্বালিয়ে দেখতে পায় ঘরের ভেতর বড় ধরণের সিঁধ কাটা হয়েছে। পরে স্ত্রী জেসমিনকে ডাকতে গেলে দেখেন বিছানায় তার আড়াই মাসের সন্তান নেই। প্রতিবেশিদের ডাকাডাকি করে ঘুম থেকে উঠিয়ে মসজিদের মাইকে মাইকিং করা হয়।

এদিকে রাতেই মাইকিং করার পর নাগরপুর এলাকার কাওয়াখোলা এলাকা থেকে সকালে স্থানীয় জনতা সজল ও তাসলিমাকে আটক করে সাটুরিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে নাগরপুর এলাকা থেকে দুই আসামীসহ শিশুটিকে উদ্ধার করে। এসময় ঝন্টু মিয়া পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝন্টু ও সজল এরা দুজনই মাদকাসক্ত। এরা নেশার টাকা যোগাড় করার জন্য ওই শিশুটিকে ঘরের সিঁধ কেটে চুরি করে ১ হাজার টাকায় তাসলিমার কাছে বিক্রি করে দেয়। ঘটনাটি এলাকার মসজিদে মাইকিং করার পর শিশুসহ সজল ও তাসলিমাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে।

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, শিশুটিকে চুরি করে ১ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঝন্টু নামে এক আসামী পালিয়েছে তাকে ধরতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১