আপডেট : ২২ October ২০২২
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’- শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) হবিগঞ্জ কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে নিরাপদ সড়কের জন্য আইন মেনে চলা ও সচেতনার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মো. আবু জাহির এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, বাস-মাইক্রোবাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যাকে করোনার মত মহামারীর চেয়ে ভয়ংকর উল্লেখ করে বলেন, দেশে প্রতিদিন সড়কে ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। একটি মৃত্যু তার পরিবারের সারাজীবনের কান্না হয়ে থাকছে। তাই নিরাপদ সড়কের জন্য সকলকে আইন মেনে চলার মত সচেতন হতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১