বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০২২

রামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালন


’কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এ প্রতিপাদ্যে রামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। আজ শনিবার (২৯ অক্টোবর) সকল ৯টায় থানার সামনে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শোভাযাত্রার শূভ সুচনা করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রদক্ষিন করে জিয়া অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

রামঞ্জ থানা অফিসার ইনচার্জ ইমদাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্ছুর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা সুরাইয়া আক্তার শিউলী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ,কমিউনিটি পুলিশিং সেলের থানার সাধারন সম্পাদক মাহবুব খাঁন

ফাহিম,রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারন সম্পাদক কাউছার হোসেন প্রমূখ। এ সময় ইউপি চেয়ারম্যানবৃন্দু, থানা পুলিশ,গ্রাম পুলিশসহ বিভিন্নশ্ধেসঢ়;্রনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সবা শেষে কেক কেটে ও মিষ্টি
বিতরনের মাধ্যমে কর্মসূচীর সমাপ্ত করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১