বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০২২

মৌলভীবাজারে সাংবাদিক হোসাইনের ওপর সন্ত্রাসী হামলা


মৌলভীবাজারের স্থানীয় সাংবাদিক হোসাইন আহমদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার ২৯ অক্টোবর ২০২২ইং, রাত ৯টার সময়  মৌলভীবাজার শহর পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে একটি প্রাইভেটকার ও ৩টি মোটরসাইকেলে এসে তার ওপর অতর্কিতে হামলা করে দুর্বৃত্তরা।


জানা যায় ভুক্তভোগী, সাংবাদিক হোসাইন আহমদ দৈনিক যুগান্তর পত্রিকা'র মৌলভীবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। হোসাইন আহমদ জানান, তিনি নিজ অফিস থেকে মোটরসাইকেলযোগে পোশাক আনার জন্য ট্রেইলারের দোকানে যাচ্ছিলেন। এই সময় তিনি শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে আসলে একটি মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে গাড়ি থেকে দেশীয় অস্ত্র বের করে সন্ত্রাসীরা পিটাতে থাকে। এক পর্যায়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।


তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক হামলার প্রতিবাদে তীব্র নিন্দার ঝড় উঠে ও দোষীদের বিচারের আওতায় আনতে হবে এবং শাস্তি দাবি করেন সাধারণ মানুষ।


মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর হাসপাতালে সাংবাদিক হোসাইন আহমদকে দেখতে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক।


এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্যরা প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১