বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০২২

মির্জাপুরে বীর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন


টাঙ্গাইলের মির্জাপুরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৩১অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কাজের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর সাবেক  বিশ্বাস দূর্লভ চন্দ্র, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হকসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে বীর শহীদদের স্মরণে দোয়া করা হয়। প্রসঙ্গত, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও এলজিইডির
সহযোগিতায় এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১