আপডেট : ০৩ November ২০২২
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদ (ইউপি)’র মহিলা সংরক্ষিত ৩নং শূন্য আসনে (২, ৫ ও ৯ ) সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এতে শিল্পী বেগম সূয্ধসঢ়;র্ মূখী ফুল প্রতীকে ৭৫৩ ভোট পেয়ে বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আনজুয়ারা বেগম মাইক প্রতীকে পান ৬৭০ ভোট।বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছিল। কেন্দ্রগুলো হচ্ছে ২নং ওয়ার্ডের দক্ষিণ উল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডের সাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯নং ওয়ার্ডের মান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান। তিনি আরো জানান, সবগুলো কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট,র্যাব-১৩, ৩ জন প্রিজাইডিং অফিসার, ২০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪০ জন পুলিং অফিসারসহ আনসার ও উল্লেখ্য, গত ৭ জুলাই ওই ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের সদস্য জহুরা বেগমের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১