বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০২২

নওগাঁয় দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন


এম এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি: 
নওগাঁয় দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার।  পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, বাংলা একাডেমীর পরিচালক নুরুন্নাহার খানম ও নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ প্রমুখ। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১