বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০২৩

দৃষ্টি নন্দন বড়াইগ্রাম উপজেলা মডেল মসজিদের উদ্বোধন


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে গণভবন থেকে ভাচুর্য়ালি সংযুক্ত থেকে মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মসজিদের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ, উপজেলা চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও মারিয়াম খাতুন, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোট ১৪ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মসজিদটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। এ মডেল মসজিদে একসঙ্গে প্রায় ৮০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১