বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২৩

সুন্দরগঞ্জে বসতবাড়ী গুড়িয়ে দিয়েছে দূবৃর্ত্তরা


মোঃ ইমদাদুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর ছড়ারকুটিতে গভীর রাতে বসতভিটায় থাকা ৬০ হাত টিনের ঘর গুড়িয়ে দিয়েছে দূবৃর্ত্তরা। জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২.০০ ঘটিকার সময় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উক্ত গ্রামের জহর ব্যাপারীর ছেলে আবু হোসেনের সাথে প্রতিবেশি আনছার আলীর ছেলে চট্টগ্রাম কাস্টমস অফিসে কর্মরত আব্দুল আউয়ালের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২.০০ ঘটিকার সময় আব্দুল আউয়ালের ইন্ধনে আনছার আলীসহ ২০/২৫ জনের একদল ভাড়াটিয়া বাহিনী মোটর সাইকেলের বহর নিয়ে দেশীয় অস্ত্রে স্বজ্জিত হয়ে উক্ত জমিতে আবু হোসেনের থাকা ৬০ হাত টিনের স্থাপনা ভাংচুর করে গুড়িয়ে দেয় এবং ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে দূবৃর্ত্তরা দেশীয় অস্ত্র উঠিয়ে তাদের হুমকি-ধামকি প্রদর্শন করে নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই দূবৃর্ত্তরা পালিয়ে যায়। এব্যাপারে সুন্দরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইন্চার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১