বাংলাদেশের খবর

আপডেট : ২০ February ২০২৩

বেনাপোল সীমান্ত থেকে ২১ বিজিবির অস্ত্র গুলি উদ্ধার লুঙ্গি খুলে পালিয়েছে আসামি


শহিদ জয়, যশোর প্রতিনিধি:
যশোর বেনাপোল সীমান্তের অগ্রভুলোট এলাকা থেকে বিজিবি ২১ ব্যাটেলিযনের সদস্যরা অস্ত্র গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে। এ সময় মোটরসাইকেল আরোহী তার পরনের লুঙ্গি খুলে পালিয়ে যায়। খুলনার ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান,এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, ২১ বিজিবি'র একটি দল গত রোববার রাতে বেনাপোল সীমান্তের অগ্রভূলাট এলাকায় দায়িত্ব থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভূলাট দক্ষিনপাড়া এলাকা থেকে এক মোটরসাইকেল আরোহীকে (যশোর ল-১১-৮৮০৭) আসতে দেখে টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। মোটর সাইকেলটি থামানোর পর তাকে তল্লাশী করে তার কোমর থেকে ২টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ২টি খালী ম্যাগাজিন এবং ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এক পর্যায়ে তল্লাশির সময় মোটরসাইকেল আরোহী তার পরনের লুঙ্গি ও পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন এবং মোটর সাইকেল আরোহীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১