বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২৩

আশ্রয়ণ প্রকল্পের নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হবে: জেলা প্রশাসক আবদুল লতিফ


সাইফুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি:
হাসমুরগী কবুতর, গরুছাগল পালন ও বাড়ীর আঙ্গিনায় শাকসবজি, ফলমূল চাষ করে আয়ের উৎস বাড়াতে হবে । এক ছটাক মাটিও অনাবাদি রাখা যাবেনা। ছেলে মেয়ে দের স্কুলে পাঠিয়ে শিক্ষিত করতে হবে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে, এখন থেকে সন্তানদের নিয়ে নিজেদের ঘরতালায় বসবাস করতে পারেন আর কোন চিন্তা নেই। আশ্রয়ণপ্রকল্পের কোন নারী বেকার থাকবে না, আপনাদের সরকারি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হবে । গতকাল মঙ্গলবার বিকেলে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর - আটিপাড়া মৌজায় সরকারি জমিতে সদ্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন কালে মানিকগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল লতিফ এসব কথা বলেন। এই এলাকায় খাস জায়গায় ভুমি হীন, নিঃস্ব, অসহায়, নদী ভাংঙ্গে আশ্রয়হীন ১৬৪ টি পরিবার কে জমি সহ ঘর করে দেন সরকার।
২২ শে মার্চ একযুগে সারাদেশে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে জমিসহ গৃহ বিতরণের শুভ উদ্বোধন করবেন । এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি বাড়ী পরিদর্শন করেন এবং এ আশ্রয়ণ প্রকল্পের সুবিধা ভোগীদের সাথে কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর এ অবদানের কথা আশ্রয়ণ বাসীকে স্মরণ করিয় তার জন্য দোয়া করতে বলেন। আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী , স্থানীয় চেয়ারম্যান মোঃ শওকত হোসেন বাদল, চান্দহর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আব্দুস সালাম ইউপি সদস্য গফুর খান, গন্যমান্যব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদিকবৃন্দ ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১