বাংলাদেশের খবর

আপডেট : ০১ April ২০২৩

নামধারী সাংবাদিকদের চাঁদাবাজি আতঙ্কে সাধারণ মানুষ


নূরল আজিজ চৌধূরী নারায়নগন্জ:
সোনারগাঁজুড়ে প্রায়ই চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। একের পর একেক এলাকার অবৈধ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছেন এই ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে যারা অবৈধ উপায়ে গ্যাস সংযোগ চালিয়ে আসছেন এমন গ্রাহকদের আতঙ্ককে পুজি করে কার্ড দাড়ি কিছু সাংবাদিক চাঁদাবাজি করছেন বলে অভিযোগ উঠেছে।
সোনারগাঁ পৌরসভার দৌলেরবাগ এলাকার এক বাড়ির মালিককে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করানোর ভয়ভীতি দেখিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
জানাযায়, সোনারগাঁ পৌরসভার দৌলেরবাগ এলাকার শাহজাহান ও পেয়ার আলীর বাসায় ২৬ মার্চ রবিবার দুপুরবেলা একটি ফোন থেকে কল করে সাংবাদিক পরিচয় দিয়ে আনিস, ফাহাদ ও শারুখ নামের তিনজন ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে অনেক রফাদফার পর নগদ ৩ হাজার টাকা নিয়ে তারা মানেন। ঐ তিন সাংবাদিকরা হলেন, গুহাট্টার ফাহাদ, হাবিবপুরের শারুখ ও দৌলের বাগের আনিস।
এ ঘটনায় শোনার পর ভুক্তভোগী পেয়ার হোসেনের বোন জামাই সাংবাদিক মোক্তার হোসেন যোগাযোগ করলে, অভিযুক্ত ঐ তিন সাংবাদিক ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সাংবাদিক আনিস বলেন আপনার পরিচয় দিয়েছে বলে আপনার শমন্দিকে ছাড় দিয়েছি। মাত্র তিন হাজার টাকায় আমরা মেনে গেছি।
এ সময় সাংবাদিক আনিস আবার হুমকি দিয়ে সাংবাদিক মোক্তারকে বলেন, আপনার সমন্দি যদি এ বিষয়টি আর করো সাথে বলেন, তাহলে তাকে প্রতি মাসেই টাকা দিতে হবে। সে কুটিপাটি হয়েও সরকারি গ্যাস অবৈধ ভাবে ব্যবহার করে মাদরাসা চালায় ও এতোগুলো বাসা বাড়ির ভাড়াদেয়। এ সময় সাংবাদিক মোক্তার বলেন, আপনার বড়িতেও যে অবৈধ গ্যাস সংযোগ আছে? সাংবাদিক আনিস বলেন, থাক, আমি সাংবাদিক, কার সাহস আছে? আমার বড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১