বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২৩

সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়ন পরিষদ ঝুঁকি পূর্ণ ভবনেই চলছে জনসেবা


সাইফুল ইসলাম সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদ ভবন টি ঝুঁকি পূর্ণ হয়েছে। দীর্ঘ দিন সংস্কার কিংবা মেরামতের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে ব্যাবহারে অনুপযোগি হলেও এ ভবনেই চলছে জনসেবা ।
জানাগেছে উপজেলার ধল্যা ইউনিয়ন পরিষদ ঢাকার সন্নিকটে হলেও এ ইউনিয়ন পরিষদে তেমন কোন উন্নয়নের ছোয়া লাগেনি। ১৯৫৮ সালে এ ভবন টি নির্মাণ হয়। দীর্ঘ দিন ভবনটি জরাজীর্ণ হয়ে ব্যবহারে অনুপযোগী হলেও সংস্কার কিংবা মেরামতের কোন মাথা ব্যাথা নেই কর্তৃপক্ষের। ছাদের ঢালাই উঠে লোহা বের হয়ে গেছে, দরজা জানালা মরিচা ধরে নষ্ট হয়ে গেছে অনেক আগেই। । ভবন টি পলেস্তরার খসে খসে পড়ছে, ছাদের ভিম ফেটে গেছে । একটু বৃষ্টি হলেই চুইয়ে চুইয়ে পানি পড়ে। পলেস্তরার ধুলাবালি তে অফিসের গুরত্বপূর্ণ কাগজ পত্র নষ্ট হয়ে যায় । মাঝে মধ্যে অফিসের মধ্যেই চাকলা উঠে পড়ে। এ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে দৈনন্দিন কাজ করছে জনপ্রতিনিধিরা । এছাড়া বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা জনগনও আতংকের মাঝে সেবা নিচ্ছে। এ অবস্থায় যে কোন সময় ভবনটি ধসে বড় ধরনে দূর্ঘটনা ঘটতে পারে। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় ঝুঁকি পূর্ণ ভবনেই চলছে ইউনিয়ন পরিষদের জনসেবা।
ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদল ইসলাম বলেন, ভবন টি ঝুঁকি পূর্ণ কর্তপক্ষে জানা নো হয়েছে। আশা করছি খুব শিগগিরই পরিষদ ভবন নির্মাণ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ বলেন ধল্যা ইউনিয়ন পরিষদ পরিষদ জরাজীর্ণ ও ঝুঁকি পূর্ণ । খুব তাড়াতাড়ি ভবনটি নির্মাণের আশু ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১