বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২৩

৩ শ কেজি বৈদ্যুতিক চোরাই তার সহ ৫ জন গ্রেপ্তার


এ,টি,এম, খালেকুজ্জামান মিঠু, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে বস্তা ভর্তি ৩ শ কেজি এ্যালুমিনিয়ামের বৈদ্যুতিক চোরাই তার সহ তার বেচাকেনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে কাহালু থানা পুলিশ গ্রেপ্তার করেছে। ৩ মার্চ সোমবার গভীর রাতে পুলিশের ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলা কালে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার আড়োবাড়ি গ্রামের আহম্মেদ আলীর ছেলে এরশাদ আলী (৩০) কাহালু
পৌর এলাকার জামতলা গ্রামের বাদশা শেখের ছেলে সুমন শেখ( ২২) নবাব শেখের ছেলে কালাম শেখ( ২৪) আজিজুল শেখের ছেলে সাব্বির শেখ (২২) আনসার আলীর ছেলে সোহাগ হোসেন (২০)। তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন। দীর্ঘ দিন ধরে এই চক্র এ্যালুমিনিয়্যামের বৈদ্যুতিক তার বৈদ্যুতিক লাইনের খুঁটি থেকে কেটে চোরাই তার হিসেবে কেনাবেচা করতো। গোপণ সংবাদের ভিত্তিতে কাহালু থানার এস আই নাজমুল হক সঙীয় ফোর্স সহ উপজেলার আড়োবাড়ি গ্রামে এরশাদের বাড়িতে অভিযান চালিয়ে ৩ শ কেজি এ্যালুমিনিয়ামের তার সহ ৫ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১