আপডেট : ০৫ April ২০২৩
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জে পূর্ব শক্রতার জেরে জালাল উদ্দীন নামে এক প্রবাসীর সুপারী গাছ সহ বিভিন্ন প্রজাতির ফলজ ৩০ গাছ কেটে ফেলেছে।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরভূতা গ্রাম সরকার সামছুমিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান একই বাড়ীর ভুক্তভোগী জালাল উদ্দীনের স্ত্রী মারজাহান বেগম।
এর আগে জালালের ব্যবহৃত পুকুরে খুরশিদ ড্রেজার দিয়ে বালু উত্তেলন করায় হুমকির মুখে পড়ে ওই প্রবাসির বসত বাড়ী। এতে বাধা দিলে জালালের সাথে শক্রতায় জড়িয়ে পড়ে সহোদর ভাই খুরশিদ গংরা।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ওই প্রবাসী তার ঘরের সামনে ওয়ারিশী জমিতে প্রায় ১৫ বছর আগে সুপারী গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে। প্রবাসীর অনুপস্থিতিতে তার ঘরের সামনে তার সহোদ ভাই খুরশিদ, সুমন ও হারিছ এসে দেশীয় অস্ত্র হাতে নিয়ে পূর্ব শক্রতার জেরে গাছগুলো কেটে দেয়। এ সময় বাধা দিলে তারা প্রবাসির স্ত্রী মারজাহানের ওপর হামলা চালায়। বিরোধ থামাতে আসলে প্রবাসীর মা তাদের দস্তাদস্তিতে আহত হয়। জমির বিরোধ নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয়রা জানান।
আহত মারজাহান জানান, হামলাকারীরা আমাকে ও আমার শ্বাশুড়ীকে মারধর করে। আমার স্বামীর রোপনকৃত সুপারী গাছ ও ফলজগাছ কেটে প্রায় লক্ষ টাকার মত ক্ষতি করেছে। আমরা আইনের আশ্রয় নেব।’ তিনি লক্ষ্মীপুর সদর হাসপতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
হামলাকারীদের মাতা জয়নববানু জানান, তার ছেলেরা অপর ছেলে জালাল উদ্দীনের বসত ঘরের সামনে এসে গাছ কর্তন করেছে এবং মারজাহানকে মারধর করেছে। তিনিও আহত হয়েছেন বলে জানান।
স্থানীয় ইউপি সদস্য আহছান উল্যা ঘটনাস্থলে যান। বিরোধ নিস্পত্তির আশ্বাস দিয়ে দু'পক্ষকে শান্ত করেছেন।
খুরশিদগংরা ঘটনা অস্বীকার করে জানান, আমাদেরকে ফাঁসানোর জন্য তারা নিজেরা গাছ কেটে আমাদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে লক্ষ্মীপুর সদর থানা কর্তৃপক্ষ জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১