বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০২৩

সিংগাইরে নৃশংস হত্যা মামলার আসামি গ্রেফতার


সাইফুল ইসলাম, সিংগাইর ( মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ভাইয়ের হাতে ভাই নৃশংস ভাবে খুন হওয়া মামলার মূল আসামী ঘাতক রোমান (২৪) কে পাকড়াও করেছেন সিংগাইর থানা পুলিশের একটি চৌকস দল। গত কাল বৃহস্পতিবার ভোরে সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলামের সার্বিক সহযোগিতায় সিংগাইর থানা পুলিশের একটি ফোর্স গোপন সংবাদের সূত্র ধরে ঢাকার শ্যামলি এলাকায় অভিযান চালিয়ে ভোরে রায়হান হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে । উল্লেখ গত রবিবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ফকির পাড়া এলাকার শাহজাহানের বড় ছেলে স্থানীয়একটি এনজিও কর্মী রায়হান পারিবারিক কলহের জেরে পাষান্ড ছোট ভাইয়ের হাতে ঘুমন্ত অবস্থায় নৃশংস ভাবে খুন হন।ঐ খুনের মামলায় পালিয়ে থাকা আসামি রোমান অবশেষে চার দিন পর পুলিশের হাতে গ্রেফতার হন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১