বাংলাদেশের খবর

আপডেট : ২৬ April ২০২৩

নন্দীগ্রামে বোরো ধান কাটা মাড়াই শুরু কৃষকের মুখে হাসি


নন্দীগ্রাম থেকে মাসুদ রানা:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটা-মাড়াইয়ের কাজে। এউপজেলার কৃষকেরা বলছে, ইরি-বোরো ধান কাটা মাড়াই শুরু হয়ে গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, এ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৯হাজার ২৪৫হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ৯৮০ মেট্রিক টন ধান। রিধইল গ্রামের কৃষক বাসেদ আলী জানান, আগের তুলনায় ধানের উৎপাদন খরচ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এখন এক বিঘা জমিতে ধান চাষ করতে প্রায় ১১ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। আর পত্তন নিয়ে ধান চাষ করলে খরচ আরো অনেক বেশি। এবার ধানের ফলন বেশ ভালো। প্রতি বিঘা জমিতে ২৫-২৬ মণ ধান উৎপাদন হচ্ছে। কৃষক আক্কাস আলী বলেন, নতুন ধানের বাজার এক হাজার টাকার উপর থাকলে ভালো হবে। কৃষকের ধান উৎপাদন খরচ অনেক বেশি। এখন প্রতিমন ধান বিক্রি হচ্ছে সাড়ে ৯শ’ থেকে এক হাজার টাকা। আর এক বিঘা জমির ধান কাটা-মাড়াইয়ের জন্য শ্রমিকদের দিতে হচ্ছে চার হাজার টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, ইরি-বোরো মৌসুমের শুরু থেকেই আবহাওয়া ধান চাষের অনুকূলে থাকায় মাঠে তেমন কোনো রোগ বালাইয়ের আক্রমণ দেখা যায়নি। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে কৃষকরা ধানের ভাল ফলন পাবে। এছাড়া আমরা কৃষকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১