বাংলাদেশের খবর

আপডেট : ২৬ April ২০২৩

ইভটিজিং এর প্রতিবাদ করায় শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় মানববন্ধন


মো: মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে ইভটিজিং এর প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু আহমেদের উপর হামলাকারি সন্ত্রাসী শুকুর আলী,শামীমসহ সবাইকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড ধামরাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তরা বলেন, দেশে এমন পরিস্থিতি হয়েছে নেশাখোর বোখাইটি ছেলেদের কারনে রাস্তা ঘাটে আমাদের মা বোনেরা চলতে পারে না। ঘরের বাহিরে বের হলে ইভটিজিং এর শিকার হতে হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজু ইভটিজিং এর প্রতিবাদ করায় তার উপর হামলা হয়েছে। এদেরকে প্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান,পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন,সাবেক সভাপতি মোঃ বাবুল হোসেন, রাজুর পিতা আব্দুল গফুরসহ এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেয়েদের উত্ত্যক্ত প্রতিবাদ করায় রাজু (২০) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ওপর বর্বরোচিত হামলা করেছে এলাকার উত্ত্যক্তকারি চিহ্নিত মাদক কারবারিরা।ওই ছাত্রকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে তিনি ধামরাই সরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এঘটনায় সোমবার (২৪ এপ্রিল) সকালে ওই ছাত্রের বড় ভাই সাংবাদিক বাবুল হোসেন বাদি হয়ে ধামরাই থানায় ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১