আপডেট : ২৭ April ২০২৩
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে দু'জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম আলী (১২) ও একই ইউনিয়নের গোপানগর গ্রামের কাদের হোসেনের ছেলে শাহীন আলী (২০)।
এছাড়াও আহতরা হলেন, শ্যামপুর ইউনিয়নের গোপালনগর এলাকার কাশেম আলীর ছেলে সারওয়ার (১৫) ও লাছমানপুর এলাকার রোজবুলের ছেলে নয়ন (১৩)।
স্থানীয়রা জানান, মাস্তান বাজার এলাকার সাইফুলের আম বাগানে ফ্রুট ব্যাগিং করে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন অসিম আলী, শাহীন আলীসহ চারজন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে অসিম ও শাহীন আলীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতাল (রামেক) পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরীর জুবায়ের আহমেদ জানান, আম বাগান থেকে ফেরার পথে বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১