আপডেট : ৩০ April ২০২৩
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির নিয়মিত মাসিক সভার আজ ৪র্থ তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় পরিষদের মরহুম মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পদাধিকার বলে জেলা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, ১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম,নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাচিত সদস্য, আব্দুল জলিল (সদর) আব্দুস সালাম (শিবগঞ্জ) কবির আহমেদ খান (গোমস্তাপুর), তারিকুজ্জামান সুমন (নাচোল) সংরক্ষিত নারী সদস্য তাসলিমা বেগম (সদর) শবনম সাবিহা কেয়া (গোমস্তাপুর), জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদ সহ অন্যান্য সদস্য বৃন্দ।
সভায় পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ে আলোচনা ও বিগত সভার সিধান্ত গুলো অনুমোদন দেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১