বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০২৩

সেনবাগে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার


মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ পুলিশ এক অভিয়ান চালিয়ে বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার করেছে। শনিবার দিবাগত রোববার রাত আড়াইটার দিকে সেনবাগ থানার এসআই মিঠুন কুমার মন্ডলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের সেনবাগ রাস্তার মাথা সংলগ্ন ২নং ওয়ার্ড ডোমনাকান্দী গ্রামস্থ কাবিলপুর ইউনিয়নের পুরাতন বোর্ড অফিসের একটি ঝোপ থেকে পলিথিন মোড়ানো পরিত্যাক্ত অস্ত্রগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— কাঠের লাঠি ৪ টি, স্টিলের এসএস পাইপ ২টি, একপাশে ধারালো কিরিচ ৩টি, বিভিন্ন সাইজের ৭ টি ছোরা, ২টি চাপাতি ও দেশীয় পদ্ধতিতে লোহার পাইপ ও সাইকেলের যন্ত্রাংশ দিয়ে তৈরীকৃত ২ টি কুঠাল ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান এঘটনায় সেনবাগ থানার একটি সাধারণ ডাইরি ( জিডি) করা হয়েছ। জিডি নং নং ১২১৪ অস্ত্রের মালিকে তথ্য সংগ্রহে তদন্ত অভ্যাহত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১