আপডেট : ০২ May ২০২৩
রহমত উল্যাহ পাটোয়ারী, রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ মামলার আসামি মোঃ ইব্রাহীম(২৭)কে গ্রেফতার করছে রামগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ মে) সকালে ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের কাজিমুদ্দিন বেপারী বাড়ির তাজুল ইসলামের শারিরিক প্রতিবন্ধী মেয়েকে একই গ্রােমের তফেদার বাড়ির মোঃ সিরাজুল ইসলামের ছেলে ইব্রাহীম সোমবার(১মে) বিকেলে নির্জন একটি সুপারি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে প্রতিবন্ধীর মা বাদী রামগঞ্জ থানায় মামলা দায়ের করে।
ভুক্তভোগী প্রতিবন্ধী মা বিউটি বেগম জানান, আমার শারিরিক প্রতিবন্ধী মেয়েকে ইব্রাহীম জোর পূর্বক ধর্ষণ করে। এতে তার অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় পাশ^বর্তি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ডায়াবেটিক সেন্টার ও জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সে ধর্ষিত হয়েছে বলে অবহিত করে । পরে আমরা রামগঞ্জ থানায় এসে মামলা দায়ের করি।
অভিযুক্ত ইব্রাহীমের বাবা সিরাজুল ইসলাম জানান, শুনেছি আমরা ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আদালতের মাধ্যমে সঠিক বিষয়টি বেরিয়ে আসবে।আমি এর বেশী কিছু বলতে পারবো না।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমদাদুল হক জানান, ভুক্তভোগীর মা থানায় হাজির হইয়া ধর্ষণ মামলা দায়ের করলে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার করে পূর্বক বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১