বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২৩

ছুরিকাঘাতে নিহত দুই পরিবারকে এসপি মাছুম ভুঞার এক লক্ষ টাকা সহায়তা প্রদান।


আব্দুল মান্নাধ পল্টন"ময়মনসিংহ ব‍্যুরো:
গত ২২/০৪/২৩ ইং তারিখ নগরীর ডি এন চক্রবর্তী রোডে রিক্সা চালক হাবিবুর রহমান (৫২), এবং গোহাইলকান্দি পশ্চিমপাড়া এলাকার রিক্সা চালক সাদেক মিয়া (৩৫),কে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ছুরিকাঘাতে হত‍্যা করে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়। দ্রুততম সময়ে হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আসামিরা পৃথক দুইটি হত্যা কান্ডের সাথে জড়িত মর্মে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। নিহত দু্ই জনের পরিবার আর্থিক ভাবে খুবই অসচ্ছল। মৃত্যুকালে হাবিবুর রহমান (৫২) স্ত্রী, এক মেয়ে ও পাঁচ জন ছেলে সন্তান এবং নিহত সাদেক মিয়া (৩৫) স্ত্রী, দুই মেয়ে ও একজন ছেলে সন্তান রেখে যান। উপার্জনক্ষম এই দুই ব্যক্তির মৃত্যুতে উভয় পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। এই দুই ব্যক্তির পরিবারের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক মানবিক পুলিশ সুপার এসপি মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম প্রত্যেক পরিবারকে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। অর্থিক সহায়তা প্রাপ্তির পর মানসিকভাবে ভেঙ্গে পড়া নিহতের পরিবারের সদস্যদের মুখে অনেকটাই হাসির ঝলক লক্ষ করা গেছে।
নিহতের হাবিবুর রহমানের চাচা মোহাম্মদ মিয়া বলেন ময়মনসিংহের এসপি মাছুম আহাম্মদ স্যার একজন মানবিক পুলিশ কর্মকর্তা । দুটি পরিবারের চরম দুঃসময়ে এসপি মাছুম আহাম্মদ ভুঞা স্যারের এই সহায়তা মানবিকতার দৃষ্টান্ত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১