বাংলাদেশের খবর

আপডেট : ১০ May ২০২৩

সিংগাইর পারিল নওয়াদা আশ্রয়ন প্রকল্পের জীর্ণশীর্ণ ঘরে কষ্ট করে বসবাস সংস্কারের আকুতি


মোঃ সাইফুল ইসলাম, সিংগাইর, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের সুফি সাধক ইব্রাহিম শাহের মাজারের দক্ষিণ পাশে দেড় যুগের অধিক সময় ধরে নির্মিত পরিত্যাক্ত আশ্রয়ণ প্রকল্প টি তে মানবেতর জীবনযাপন করছে বাসিন্দারা । দীর্ঘ দিন ধরে মেরামত কিংবা সংস্কারের অভাবে এ আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলা জীর্ণশীর্ণ ও ঝুঁকি পূর্ণ হয় পড়েছে।
জানা গেছে ২০০৩ সালে বলধারা ইউনিয়নের শাহসুপি আধ্যাত্বিক সাধক ইব্রাহিম শাহের মাজারের দক্ষিণ পাশে পারিল নওয়াদ্দা আশ্রয়ন প্রকল্প টি খাস জমিতে অসহায় দুস্থ ও ভূমিহীনদের জন্য তৈরি করে সরকার। এতে ৩০টি পরিবার ৩টি ব্যাক রয়েছে। সেখানে ভূমিহীন, বিধবা, স্বামী পরিত্যা্ক্ত অসহায় পরিবার স্থানী ভাবে বসবাস করে আসছে। এ আশ্রয়ণ প্রকল্প টিতে দীর্ঘ দিন নানা সমস্যায় জর্জড়িত হলে ও সংস্কার কিংবা মেরামতের কোন উদ্যেগ নেই। এ প্রকল্পের ৩০ টি পরিবারের মধ্যে অসহায় দুস্থ , বিধবা, স্বামি পরিত্যাক্ত, প্রতিবন্ধী, ভিক্ষক , দুস্ব ওঅসায় লোক থাকেলও তারা সরকারি নানা সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে বলে আশ্রয় প্রক্লপের বাসিন্দারা অভিযোগ করেন । পাকা মেজুর ফ্লোর ভেঙ্গে গেছে অনেক আগে ই । টিনের চালা মরীচিকা ধরে নষ্ট হয়ে গেছেন অমেক আহেই। লোহার অ্যাংকার মরিচা ধরেছে।ফটো টিনের ছিদ্র বন্ধ করতে পলিথিন দিয়ে ঢেকে রেখা হয়ছে। এখানে একটি কনিউনিট সেন্টার রয়েছে । তার দরজা জানালা ভেঙ্গে গেছে ,। মসজিদের বেড়া দরজা জানালা মরিচা পডে নষ্ট হয়ে গেছে ।
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা হাজেরা বেওয়া বলেন , ঘরের চাল ভাঙ্গা , দরজা জানালা ও ভাংগা, একটু বৃষ্টি হলেই রাতে পলিথিন মাথায় দিয়ে বসেথাকতে হয়। আমাগো কোথাও যাওয়ার জায়গা নেই তাই বাধ্য হয়ে থাকতে হয়।
ইউএনও দীপন দেবনাথ বলেন আমি আশ্রয়ন প্রকল্পটি পরিদর্শন করেছি। কিছু ঘর ভাঙ্গা চোরা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা করাহবে। আর আমি যোগদানের পরই ঐ আশ্রয়ণ প্রকল্পের অসহায় বৃদ্ধ মানুষকে খাদ্য ও আর্থিক সাহায্য সহযোগিতা করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১