বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০২৩

সিংগাইরে দিন মজুরের বসত বাড়ীর জমি দখলের অভিযোগ


সাইফুল ইসলাম, সিংগাইর থেকে:
মানিকগঞ্জের সিংগাইরে দিনমজুর রহিমের স্ত্রী শেফালীর বসত ভিটে বাড়ীর জমি দখলের পায়তারার চেষ্টা ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মহিন গংদের বিরুদ্ধে । শেফালীর বাড়ী ও জীবন রক্ষার্থে দখলবাজ মহিন,মোরশেদ খান গংদের বিরুদ্ধে ১০ ই মে মানিকগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত মহিন উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আরশেদ আলীর পুত্র । দীর্ঘদিন ধরে মহিনের অত্যাচারে আতংকে দিনাতিপাত করছে ঐ দিন মুজুর রহিমও শেফালীর পরিবার ।এতে যেকোন সময়ে আহত কিংবা খুনের ঘটনা ঘটতে পারে।
মামলা সূত্রে জানা গেছে উপজেলার সাহরাইল গ্রামের মৃত আওলাদ হােসেনর মেয়ে লক্ষীপুর মৌজায় ৩৩৭৯ দাগে দলিল মূলে এসএ ১২৫৮ আর এসএ ২৪২০ এর ১০ শতাংশ জমির পশ্চিম পাশের ৫ শতাংশ জমি মা জয়গুন নেছা তাকে লিখে দেন একই দাগে বাকী ৫ শতাংশ জমি অভিযুক্ত মহসন খানের দখল রয়েছে পৈত্তিক সূত্রে প্রাপ্য জমিতে শেফালী ঘর বাড়ি করে দীর্ঘ দিন স্বামী, সন্তান নিয়ে বসবাস করে আসছিল। ত ঐ জমিসরকারি খাজনাদিও পরিশেধ করে আসছেন আজঅবধি। ৮ই মে মহিন মোরশেদ গংরা দেশীয় অস্র লাঠিশোটা, শাবল নিয়ে জমি দখলের চেষ্টা করেন। ভিটে বাড়ীর জমি দখল করে শেফালির পরিবার কে এলাকা ছাড়ার ও প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। এবং রাস্তা ঘাটে তাকে বেফাস গালিগালাজ করে চরিত্র হননের চেষ্টাও করেন। আরও জানা গেছে মহিন খান একজন দখলবাজ দান্দাবাজ, উশৃংখল প্রকৃতির লোক।
শেফালি বলেন আমার বাবার মৃত্যুের পরে মায়ের মালিকানা সূত্রে ১০:শতাংশের পশ্চিম পাশ থেকে ৫ শতাংশ জমি আমাকে সাবকাবলা লিখে দেন । একযুগ ধরে এইজায়গায় বসবাস করছি । আমার এখানে ৫: শতাংয়ের মধ্যে তিন শতাংশ জমি ভোগদখল করে আসছি। এরপরও পাশের বাড়ীর মহিনখান আমার ঘরের পিছনে দখল করেছে। আবার ঘরের ছাউনির পানি পড়ে আমার ঘের উপর। এখন বসতবাড়ি থেকে উচ্ছেদ সহ জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি আতংকে আছি। এদের বিচার চাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১